Description
ভাস্বতী মাইতি। পেপারব্যাক। ১৩৫ পাতা। সমতল, অথবা পাকদন্ডী বেয়ে, চড়াই উৎরাই পেরিয়ে জীবনের প্রতিটি বাঁকে আঁকিবুঁকি কাটে কত আশ্চর্য আলপনা। স্বপ্ন, প্রত্যাশা, হতাশা কত অজস্র চাওয়া পাওয়া নিয়ে নানা মোড় ঘুরে এগিয়ে চলতে চলতে পরিণতি লাভ করে জীবন। চলার পথে দেখা মেলে কিছু চরিত্রের, হয়ে ওঠে তারা নাচনী, উর্বশী, জলপরী। বৈচিত্র্যময় জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে একাকীত্ব, দুর্ঘটনার যন্ত্রণা, মাতৃত্বের আকাঙ্ক্ষা আর প্রেমের চাওয়া পাওয়ার অনুভূতি। জন্ম দেয় ছোট ছোট ঘটনার। ছোটগল্প শেষ হয়েও শেষ হয় না এ কথা তো সবাই জানে! তাই সপ্তমঞ্জরীর গল্পের মাঝে ঘুমিয়ে থাকে নতুন কোনো সম্ভাবনা, নতুন পথের ইশারা।









Reviews
There are no reviews yet.