Description
শিবশঙ্কর ভট্টাচার্য। হার্ডকভার। ১০০ পাতা। লার্জ কফিটেব্ল্ ফর্ম্যাট। ছোট্ট এক ছেলে। মাথায় তার চোট লেগেছিল। সেই থেকে সে অনেক কিছু দেখতে পেত। মিউজিয়ামের মমি দেখতে গিয়ে সে কল্পনায় ঢুকে যেত মমি তৈরির যুগে। তাদের বনেদি বাড়ির সংগ্রহশালার স্টাফ করা বাঘ জীবন্ত হয়ে উঠত তার সামনে। মহিষের নিষ্প্রাণ শরীর থেকে ভেসে আসত সজীব জলাজমির সোঁদা গন্ধ। তারপর তার সেই অলীক জগতে এল পান্নালালদাদা। নানান অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে সে সেই ছেলেকে বড়ো হবার পথে এগিয়ে দিয়ে কোথায় যে চলে গেল কেউ জানে না। এ বই সেই ছেলেটা, তার হরেক স্বপ্ন আর তার পান্নালালদাদার ‘গল্প হলেও সত্যি’র অলীক-বাস্তব কাহিনি।













Reviews
There are no reviews yet.