Description
সেলমা লগেলফ. ভাষান্তর আইভি দত্ত রায়। ৩৩১ পাতা। রয়াল সাইজ। হার্ডবাউন্ড। ডাস্ট জ্যাকেট সহ।
সুইডিশ সরকার চেয়েছিলেন, ছোটোদের জন্যে একটা র্যাপিড রিডার লিখুন তিনি। অতএব সেলমা লগেলফের কলমে তাঁর ছোট্ট নায়ক, যক হয়ে হাঁসের পিঠে চেপে উড়ে গেল পরিযায়ী হাঁসের দলের সঙ্গে… উত্তর থেকে আরো উত্তরে…
১৯০৬ সালে বের হল, লক্ষাধিক শব্দের অমর অ্যাডভেঞ্চার- ওয়ান্ডারফুল অ্যাভেঞ্চার অব নিলস। বাকিটা ইতিহাস। প্রায় সঙ্গে সঙ্গেই তার ইংরিজি অনুবাদ বের হল। তারপর একে একে ত্রিশটা ভাষায় অনূদিত হয়েছে এই অসামান্য বই। উত্তর ইউরোপের পটভূমিকে বাংলার পরিবেশ দিয়ে প্রতিস্থাপিত করে এর এক অতি সংক্ষেপিত কিন্তু অসামান্য অ্যাডাপটেশন বাংলাতে অমর হয়েছে ‘বুড়ো আংলা’ নাম নিয়ে।
‘নিলস’ বেরোবার তিন বছর বাদে, ১৯০৯ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন সেলমা। আর মূল গ্রন্থ প্রকশের ১১৭ বছর পরে, দক্ষ অনুবাদক শ্রীমতি আইভি দত্তরায়ের কলমে বাংলায় প্রথম এর পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।
মূল গ্রন্থের স্বাদ অক্ষুণ্ণ রাখবার উদ্দেশ্যে বইয়ের ভেতরে হ্যামিলটন ফ্রাই-এর অঙ্কিত মূল অলঙ্করণগুলোকে আমরা পুনরুদ্ধার করেছি। প্রচ্ছদ নতুন করে গড়েছেন শিল্পী প্রসূন দাস।









Reviews
There are no reviews yet.