Description
পবিত্রা লামা। মূল নেপালি থেকে ভাষান্তর- শুভময় চট্টোপাধ্যায়।ফ্লিপকভার। ২৭৯ পাতা। ৪৮০ টাকা।
নেপালি ভাষার সাহিত্যের সঙ্গে যাঁদের আলাপ আছে সেই পাঠকদের সঙ্গে কবি ও সমাজসেবী পবিত্রা লামা-র পরিচয় নতুন করে দেবার নেই। উচ্চপদে অধিষ্ঠিত এই অধিকারী তাঁর শেকড়ের সঙ্গে যোগাযোগটিকে এক মুহূর্তের জন্য ভোলেননি। তাঁর কলমে তাই বারংবার উঠে আসে পিছিয়ে থাকা পরিজন সমাজের যন্ত্রণার আখ্যান। এবং সে আখ্যান কোথাও গিয়ে আঞ্চলিকতার খোলশ ছেড়ে বেরিয়ে এসে হয়ে ওঠে তাবৎ নির্যাতিত মানুষের মানুষের যন্ত্রণা ও ক্রোধের দলিল।
পবিত্রা লামা-র সেই অসামান্য উপন্যাস “মহুয়া” এবারে বাংলায়। জয়ঢাক প্রকাশনের হয়ে কাজটিকে সযত্নে করেছেন রাজনৈতিক কর্মী, সাহিত্যিক ও সমাজসেবী শ্রী শুভময় চট্টোপাধ্যায়।
বইটি জয়ঢাক প্রকাশনের তরফে নেপালি ভাষাভাষী মানুষ ও তাঁদের জীবনের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য।









Reviews
There are no reviews yet.