Description
পেপারব্যাক। ৪৭৫ টাকা। শিবশঙ্কর ভট্টাচার্য। নদীর স্রোত কি কথা বলে? বাতাস তার জবাব দেয়? ফুল বুঝি গাছের দুঃখের ধন? ঝরে যাওয়া পাতায় কোন ইতিহাস লেখা থাকে? হাজার হাজার মাইল সাঁতার কেটে বন্ধুর সঙ্গে দেখা করে যায় পেঙ্গুইন। নেকড়ে-মা দুধ দিয়ে বড়ো করে মানুষের সন্তান। শান্ত মাটির তলায় কোটি বছরের ঘুম ভেঙে ক্ষেপে ওঠে আগ্নেয় লাভা। তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে মেঘ-ভাঙা বৃষ্টি। নিরালা বনে পিউপার জাল ছিঁড়ে উড়ে যায় রঙিন প্রজাপতি। লক্ষ বছর আগে একজন দাগ কেটেছিল গুহার অন্ধকার দেয়ালে। দাগ হল ছবি, ছবি হল লেখা। চাপা থাকে আগামী দিনের জন্য। গম্ভীর হিমবাহ নিঃশব্দে নামে লঘু সঞ্চারে।









Reviews
There are no reviews yet.