Description
ছায়া মায়া অন্ধকার-২। (আর্বান হরর খণ্ড)
শহরে ঝলমলে আলো আছে। আছে, প্রযুক্তি, সম্পদ। আর আছে পিশাচেরা, আছে অলৌকিক অস্তিত্বের দল। তাদের উৎস কখনো শহরের রক্তাক্ত ইতিহাসের গভীরে, কখনো বা শহরে এসে ঠাঁই নেয়া মানুষের সঙ্গে করে আনা ভয় ও পাপে। তারা ছড়িয়ে থাকে শহরের অলিগলিতে, তার মাটির তলার নিকাশিতে, তার কূলঘেঁষা সমুদ্রের গভীরে, কিংবা পরিচিত পাশের বাড়ির মাঝবয়েসি মহিলাটির মধ্যে। কখনো গভীর কুয়াশায়, কখনো আলোহীন বর্ষার রাতে একলা কোনো মানুষকে তারা খুঁজে নেয়…
রাজা ভট্টাচার্য, দেবজ্যোতি ভট্টাচার্য, সাগরিকা রায়, রাজর্ষি গুপ্ত, তন্দ্রা বন্দ্যোপাধ্যায়, অলোকপর্ণা এবং এম ডি মহাশ্বেতা- সাত কলমে সাত আর্বান হরর আসছে…
ছায়ামায়া অন্ধকার-১ (গ্রামীণ আতঙ্কের অমনিবাস- ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রকাশিত)











Reviews
There are no reviews yet.